চরভদ্রাসনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

চরভদ্রাসনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন থেকে-ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস-২০১৮ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর বাজারের মেইন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে “টেকসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন,ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন।মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈমূল ইসলাম বিশ্বাস, শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক, যুব উন্নয়ন অফিসার এ.কে.এম. আনোয়ারুল করিম, প্রানী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচী ও শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।উক্ত আলোচনা সভার পূর্বে উপস্থিত স্কুল কলেজের শিক্ষর্থীদের হাত ধোয়ার নিয়ম নীতি শেখানো হয়।

Post Top Ad

Responsive Ads Here