জয়বাংলা ইয়ুথ পুরস্কার ভূষিত হলো ফরিদপুরের তরুছায়া, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির অভিনন্দন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

জয়বাংলা ইয়ুথ পুরস্কার ভূষিত হলো ফরিদপুরের তরুছায়া, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতির অভিনন্দন


ফরিদপুর প্রতিনিধি 
অপেক্ষার পালাশেষে তৃতীয় আসরে ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে ফরিদপুরের সামাজিক সংগঠন “তরুছায়া”।   

গত ২৮ অক্টোবর রোববার বিকালে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীর্ষ ১০ প্রতিষ্ঠানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এ ভূষিত হওযায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল তুরুছায়া সংগঠনটিকে অভিনন্দন জানান। ঢাকা থেকে পুরুস্কার গ্রহন শেষে সোমবার দুপুর সাড়ে ১২টায় সংগঠনটির সভাপতি খালিদ মাহমুদ সজিবসহ সংগঠনের সদস্যরা তার সাথে দেখা করতে গেলে তিনি সকলকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন। এসময় তিনি তাদেরকে বিভিন্ন বিষয়ে তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও তাদেকে আরো নিষ্ঠার সহিত কাজ করার ব্যাপারে উৎসাহিত করেন। পরে সংগঠনটির সভাপতি খালিদ মাহমুদ সজিব প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেলকে তার সংগঠনের উপদেষ্টা নির্বাচিত করেছেন বলে জানান।   
ফরিদপুর তরুছায়া সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইনামুল হাসান মাসুম জানান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলার আয়োজনে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য সারাদেশ থেকে আবেদন করে আড়াই হাজার সংগঠন। এর মধ্যে থেকে প্রথমে সেরা একশ ও পরে সেরা ৫০ সংগঠন মনোনীত হয়। আর চূড়ান্ত ৫০ সংগঠনের মধ্য থেকে ৩০ সংগঠন পায় ‘জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এর মধ্যে শীর্ষ ১০ প্রতিষ্ঠান প্রধানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে সামাজিক উন্নয়ন ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করায় ফরিদপুরের সামাজিক সংগঠন তরুছায়ার প্রতিষ্ঠাতা সভাপতি খালিদ মাহমুদ সজিব এর হাতে “জয় বাংলা ইয়ুথ”  অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়াং বাংলার পার্টনাররা এসময় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম বাংলাদেশি নারী এভারেস্ট বিজয়ী নিশাথ মজুমদার, নারী উদ্যোক্তা ভাষাণী আক্তার ও দেশের জনপ্রিয় সাঁতারু মাহফুজা খাতুন শীলা। 

প্যানেলিস্ট হিসেবে আরো উপস্থিত ছিলেন, উম্মে সায়মা জয়া (২০১৭), আনিস মোরশেদ (২০১৫), কুমার বিশ্বজিৎ (২০১৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. শাইখ ইমতিয়াজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহ আলী ফারহাদ।

Post Top Ad

Responsive Ads Here