ফরিদপুরে একটি পরিবারের বসতবাড়ী গুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা, লুটপাট, মন্দির ভাংচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

ফরিদপুরে একটি পরিবারের বসতবাড়ী গুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা, লুটপাট, মন্দির ভাংচুর

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়নের চৌহাট্রা গ্রামের হিন্দু পট্রিতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। 

আজ বেলা সাড়ে ১১টার দিকে একদল দুবৃর্ত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে লক্ষী রানী দাসের বসত বাড়ীর চারটি ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এসময় ঘরের মালামালও লুট করে নেয়া হয়। হামলাকারীরা বাড়ীর ব্যক্তিগত মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোকন দাস বলেন, তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সে বসবাস করে আসছিল ওই বাড়ীতে। সাম্প্রতিক স্থানীয় মজিবর রহমান জমিটি নিয়ে মামলা দায়ের করেন। আদালতে বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। সেই সূত্রে ধরে আজ সকালে মমিনের নেতৃত্বে ২০/২৫ জন লোক এসে বাড়ী ঘর ভাংচুর শুরু করে। এসময় তারা মন্দিরসহ চারটি টিনের ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেন। একপর্যায়ে তারা ট্রাকে করে বেশকিছু মালামাল নিয়ে যায়। বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের পাশাপাশি তারা পারিবারিক একটি মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর করে। হামলাকারীদের বাঁধা দিলে তারা বাড়ীর মহিলাদের লাঞ্ছিত করে। পরে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা চলে যেতে বাধ্য হয়।

কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম জানান, এ বিষয়ে একটি জিডি হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। 

Post Top Ad

Responsive Ads Here