বেলকুচিতে সাংষ্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

বেলকুচিতে সাংষ্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-
“সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এই পতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে স্বাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী, আলোচনা সভা, স্বাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা চত্তর থেকে র‍্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, বেলকুচি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার   রেজা সারোয়ার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, ভাংঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার গাজী ফজলুল হক ভাষানী, এনায়েতপুর থানা আওয়ামীলীগের স্বাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন মন্ডল প্রমুখ।

এসময় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে স্থানিয় শিল্পীদের গান পরিবেশনা মাধ্যমে স্বাংস্কৃতিক উৎসব ও মেলা শেষ হয়।

Post Top Ad

Responsive Ads Here