যশোরের শার্শায় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

যশোরের শার্শায় দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- যশোরের শার্শায় “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শার থানার ওসি এম মশিউর রহমান , বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান প্রমুখ।
উপজেলা চত্ত¡রে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় ২০ টি স্টলে বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে মেলার কার্যক্রম শেষ হয়।

Post Top Ad

Responsive Ads Here