যশোরের শার্শার ডিহি ইউপি প্যানেল চেয়ারম্যান রানা বিশ্ব শান্তি গোল্ড মেডেল পদকে ভূষিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১২, ২০১৮

যশোরের শার্শার ডিহি ইউপি প্যানেল চেয়ারম্যান রানা বিশ্ব শান্তি গোল্ড মেডেল পদকে ভূষিত

বেনাপোল থেকে ,জসিম উদ্দিন - বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় যশোরের শার্শার ডিহি ইউপি প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা বিশ্ব শান্তি গোল্ড মেডেল স্মৃতি পদক লাভ করেছেন। এ নিয়ে এই চেয়ারম্যান পাঁচ বারের মতো গোল্ড মেডেলে ভূষিত হলেন। বিশ্ব মানবতা ও শান্তি দিবস উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সন্মাননা প্রদান করা হয়। 

বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, ডিআরএফ ও (বাশিসাসাপ) এর উদ্যোগে গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ প্রশংসা পত্র ও ক্রেষ্ট তুলে দেন খুলনা সদর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান এবং সিনিয়র সাংবাদিক ও চলচ্চিত্রকার ভাষা সৈনিক রফিকুজ্জামান। 
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি খান,  প্রধান অনুষ্ঠান সমন্বয়কারী কবি নুসরাত আরা টুম্পা, বীর মুক্তিযোদ্ধা আজগর চৌধুরী, শার্শা উপজেলা ইউনিয়ন পরিষদ ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। আমির হোসেন রানা এর আগে মাদার তেরেসা পদক, ন্যালসেন ম্যন্ডেলা পদক, মানবাধিকার পদক ও শের -ই-বাংলা ফজলুল হক পদক লাভ করেন।


Post Top Ad

Responsive Ads Here