ক্লান্তিহীন জনসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১২, ২০১৮

ক্লান্তিহীন জনসংযোগ করছেন উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান

নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে জাতিসংঘে যাওয়ার পর প্রতিপক্ষের অনেকেই বলাবলি শুরু করে ছিলো রমজানকে শান্তনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তাকে সফর সঙ্গী করেছেন।সফর থেকে ফেরার পরেই রমজানকে আর মাঠে দেখা যাবে না।

 আর যাই হোক রমজান আর মনোয়ন পাচ্ছে না। প্রয়াত সাবেক নাটোর জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. হানিফ আলী শেখকেও সারা দেশের জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে গত নির্বাচনের পরে প্রধানমন্ত্রী সফর সঙ্গী করে বিদেশে নিয়ে গিয়েছিলেন। শান্তনা স্বরুপ তাকে সফর সঙ্গী করা হয়েছিলো। কিন্তু উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম রমজানের বেলা ঘটনা একটু অন্য দিকেই মোড় নিলো। সমালোকচোকদের ধারণা সফর শেষেই ভ‚ল প্রমাণ করলেন নাটোরের জননন্দিত নেতা শরিফুল ইসলাম রমজান। বিপুল জনসমাগম নিয়ে তাকে সংবর্ধনা দেয় নাটোরের সর্বস্তরের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরদিন থেকেই সেই আগের চিত্রই দেখা গেলো। জনগনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে তিনি আগের মতোই মাঠে নেমে পড়লেন। নাটোরের পথে প্রান্তরে ঘুরতে শুরু করলেন প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে। প্রতিপক্ষের সবাই হতবাক হয়ে চেয়ে দেখছেন রমজানের নির্বাচনী প্রচারণা। তাদের ধারণা ছিলো  সফর শেষে নির্বাচনী মাঠ থেকে তিনি সরে দাঁড়াবেন। কিন্তু বর্তমানে তিনি এমনভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন যেন প্রধানমন্ত্রী তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো নয়, তাকে মাঠে কাজ করার নির্দেশ দিয়েই পাঠিয়ে দিয়েছেন। কারন তার নির্বাচনী প্রচারণা ও নেতাকর্মীদের উজ্জিবীত দেখেই মনে হচ্ছে তিনি সবুজ সংকেত পেয়েই মাঠে কাজ করছেন। বৃহস্পতিবার সারাদিন তিনি ২১ আগষ্ট হামলার রায়ের প্রতিক্রিয়া নিয়ে তারেক জিয়ার ফাঁসির দাবিতে মোটরসাইকেল শোডাউন করেন। একই সাথে  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোরের নীচাবাজারের কাঁচাবাজার, পৌরসভার মোড়, নিমতলা মোড়, হাসপাতাল মোড়সহ স্থানীয় বাজার এলাকায় প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট বিতরণ ও নৌকার জন্য ভোট প্রার্থনা করছেন। সবশেষে স্টেশন বাজারে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ২১আগষ্ট গ্রেনেড হামলার মূল হোতা তারেক জিয়ার ফাঁসির দাবি জানান। এসময় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত থেকে সরকারের উন্নয়ন লিফলেট বিতরন করেন।

Post Top Ad

Responsive Ads Here