আজিজুল ইসলাম সজিব, হবিগজ্ঞ প্রতিনিধি-হবিগঞ্জ শহরের কোরেশনগর এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরের গডফাদারসহ ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল।
আটককৃতরা হল : ১। মনিরুজ্জামান রাজিব (৩০), পিতা-মৃত আব্দুল মমিন @ বাবরু মিয়া, সাং-হুরারকুল (মুন্সীবাড়ী), থানা-চুনারুঘাট, এ/পি- শ্যামলী পাড়া, থানা- মাধবপুর। ২। মোঃ ফয়ছল আহমেদ (২৮), পিতা-আপ্তাব উদ্দিন আহামেদ, সাং-উমেদনগর(মধ্যহাটি), ৩। আব্দুল মালিক সোহেল(২৪) পিতা-মোঃ আব্দুন নুর সাং-মিঠুরচক,
৪। উদয় মিয়া (২২) পিতা-আব্দুল কুদ্দুস সাং-ইনাতাবাদ (জঙ্গলবহুলা), (২০) পিতা-মোঃ খেলু মিয়া সাং-ইনাতাবাদ(জঙ্গলবহুলা), সর্ব থানা-হবিগঞ্জ সদর উপজেলা। ৬। মোঃ জাকির মিয়া(২৩), পিতা- কাশেম আলী, সাং-আনোয়ার পুর, থানা- বানিয়াচং, সর্ব জেলা-হবিগঞ্জ। পালিয়ে যাওয়া আসামী ১। আল আমিন(২৫), পিতা-অজ্ঞাত, সাং- নোয়াপাড়া, ২। মিলন (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-বেজুড়া, উভয় থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ বলিয়া জানায় আটককৃতরা।
উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল ঃ- ১টি রেজিঃ বিহীন গ্লামার মোটরসাইকেল, ২:- ১টি রেজিঃ বিহীন জনসেং মোটরসাইকেল, ৩:- ১টি লাল রংয়ের -১৫০ সিসি মোটরসাইকেল যাহার রেজিঃ নং সিলেট ল-১১-৯৮৬৩, ৪:- লাল রংয়ের বাজাজ বক্সার মোটরসাইকেল রেজি: নং ঢাকা মেট্টো হ-১১-২৫৮৩, ৫:- ১টি আকাশী রংয়ের বিভিন্ন মোটরসাইকেলের রেজিঃ বিহীন মোটর সাইকেল।
গত বুধবার দিবাগত গভীর রতে গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিম, এসআই ইকবাল বাহার, এসআই আবুল কালাম আজাদ ও এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, তারা আন্তঃজেলা গাড়ির চোরের সক্রিয় সদস্য। সারা দেশে তাদের একটি নেটওয়ার্ক রয়েছে। গত এক মাসে হবিগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরি হয়ে যায়। আর এসব মোটরসাইকেল চোরের সদস্যদের মধ্যে ভদ্র্র ঘরের মাদকসেবী জড়িত সন্তানরা রয়েছে। এসব চোরদের ধরার পর রাতেই জেলা গোয়েন্দা পুলিশ অফিসে কথিত নেতাকর্মীরা তাদের ছাড়িয়ে নিতে দৌড়ঝাপ শুরু করে। অবশেষে ব্যর্থ হয়ে ফিরে পাশাপাশি অনেক মোটরসাইকেল উদ্ধারের খবর শহরে ছড়িয়ে পড়লে মোটরসাইকেলের মালিকরাও জেলা গোয়েন্দা পুলিশ অফিসেও তাদের মোটরসাইকেল সনাক্ত করেন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল করিম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আরও জানায়, তাদের কাছে আরও চোরাই মোটরসাইকেল রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং তাদের সাথে কোন গডফাদার জড়িত রয়েছে ৭ রিমান্ডের আবেদন করে তাদের জিজ্ঞাসাবাদ করে তা উদঘাটন করা হবে।

