সোমেন মন্ডল রাজশাহী প্রতিনিধিঃ বাগমারায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী মহিলাদের শাড়ি উপহার দিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীল লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক।
শুক্রবার সকালে উপজেলার সালেহা ইমরাত কোল্ড স্টোরে সাংসদ এনামুল হক উপস্থিত থেকে দূর্গাপূজা উপলক্ষে ১০হাজার শাড়ি উপহার প্রদান করেন।সাংসদ ইঞ্জিঃ এনামুল হক তাঁর বক্তব্য বলেন,বাগমারা অসাম্প্রদায়িকতার উজ্জল এক দৃষ্ঠান্ত।আ'লীগ ক্ষমতায় আসার পর থেকে বাগমারায় কখনো কোন দিন সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয়নি আগামীতেও হবে না।তিনি আরো বলেন,আ'লীগ ক্ষমতায় এলে দেশে শান্তির সুবাতাস বয়।
আয়োজিত উপহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আ'লীগের সহসভাপতি শ্রী অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল,সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম,কৃষক লীগের সাদারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সাংসদের প্রেস সচিব জিল্লুর রহমান,ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল,আতাউর রহমান সহ প্রমূখ।

