বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিল জব্দ

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারী আটক করতে সক্ষম হয়নি।শনিবার (২৭ অক্টোবর) ভোরের দিকে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি ইটভাটার পাশ থেকে এই মাদক জব্দ করে বিজিবি।


৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে। এমন সংবাদে বিজিবির টহল সেখানে অভিযান চালায়।এসময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা  কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা গুলো উদ্ধার করে তার মধ্য থেকে ৬৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।জব্দকৃত মাদক দ্রব্য যশোর হেড কোয়ার্টারে পাঠানো হবে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here