সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএমকেই বেছে নিতে হবে- নির্বাচন কমিশনার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএমকেই বেছে নিতে হবে- নির্বাচন কমিশনার

ফরিদপুর প্রতিনিধি :বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী(অবঃ) বলেছেন, ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও আস্থার। তাই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএম পদ্ধতিকেই বেছে নিতে হবে। কারণ ইভিএম পদ্ধতিতে ভোট চুরির কিংবা জাল ভোট প্রদানের কোন সুযোগ নেই।  


শনিবার দুপুরে ফরিদপুরের কবি জসিম উদদীন হলে আয়োজিত ইভিএম প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   
তিনি বলেন, এই মুহুর্তে সেনা মোতায়েনের কোন চিন্তাভাবনা নেই কমিশনের। তফসিল ঘোষনার পর পরিবেশের উর নির্ভন করবে সেনা মোতায়েন করা হবে কিনা। এছাড়া জাতীয় নির্বাচনের তারিখের ব্যাপারে কমিশন এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ২৮শে জানুয়ারী মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আমরা চেষ্টা করছি সব কিছু বিবেচনা করে ডিসেম্বর মাসকে বেছে নেয়ার। তবে সেটার ব্যাাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।   
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে নির্বাচন কমিশনের পরিচালক ফরহাদ হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন বক্তব্য রাখেন। 

Post Top Ad

Responsive Ads Here