ইভিএম নিয়ে নতুন করে কারসাজি শুরু করেছে নির্বাচন কমিশন- ফরিদপুরে শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

ইভিএম নিয়ে নতুন করে কারসাজি শুরু করেছে নির্বাচন কমিশন- ফরিদপুরে শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ইভিএম নিয়ে নতুন করে কারসাজি শুরু করেছে নির্বাচন কমিশন। তিনি বলেন, ইভিএম নিয়ে ভোট শুধু চুরি করা যায় তা নয়, ইভিএম দিয়ে ভোট ডাকাতি করা যায় যদি কেউ তা চায়।  

শামা ওবায়েদ শনিবার দুপুরে ফরিদপুরের শহরের অম্বিকা মেমোরিয়াল হলে যুবদলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।    
জেলা যুবদলের আয়োজনে সংগঠনের সভাপতি রাজীব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদররেস আলী ইছা, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খানঁ পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

Post Top Ad

Responsive Ads Here