রাঙামাটিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

রাঙামাটিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটি শহরের রিজার্ভবাজার এলাকার আল হেলাল বোডিং থেকে  চায়ের দোকানদার আব্দুল হালিম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টায় এ মরদেহ উদ্ধার করা হয়।নিহত যুবক রাঙামাটি শহরের দক্ষিণ ফরেস্টকলোনী এলাকার মৃত: আব্দুল রশীদের ছেলে।


নিহতের বড় বোন রাশেদা জানান- হালিমের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে কলহ ছিলো। তবে কি কারণে মারা গেছে তার পরিবার জানে না বলে জানান।পুলিশ জানায়- হালিম ২৫অক্টোবর থেকে আল হেলাল বোডিংয়ে অবস্থান করছে। শনিবার (২৭অক্টোবর)  দুপুরে বোডিং কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহীম জানান- মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে যোগ করেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here