মেহেরপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

মেহেরপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর- "সুস্থ সবল জাতি চাই,সব বয়সে ডিম খাই"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার  মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগ্যে এবং মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জেলা প্রাণিসম্পদ ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড হয়ে হোটেল বাজার মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা প্রাণিসম্পদ অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম,মুজিবনগর উপজেলা,প্রাণিসম্পদ কর্মকর্তা খুরশীদ আলম, মেহেরপুর সদরের ভেটেরিনারি সার্জন ডাঃ নুর আলম,এ.এল.ও ডাঃ শারমিন রতœা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শফিউদ্দি, মোঃ রহমতউল্লাহ্ প্রমুখ। আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় মেহেরপুর জেলা ও উপজেলার প্রাণিসম্পদ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী,ঔষধ কোম্পানির কর্মকর্তা ও পোল্ট্রি খামারীরা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here