মারুফ হত্যার ১ বছর পার, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

মারুফ হত্যার ১ বছর পার, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

জাহিদ হাসান সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃজামারপুরের সরিষাবাড়িতে আওয়ামীলীগ নেতা মারুফ হত্যার এক বছর অতিবাহিত এদিকে হত্যার সাথে জড়িতদের বিচার ও ফাসির দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ি সচেতন নাগরিক সমাজ।

  ২৬ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় উপজেলার।তারাকান্দি যমুনা সার কারখানা  এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  গত বছর এই দিনে আওয়ামীলীগ নেতা মারুফকে প্রকাশ্য দিবালোকে চলন্ত মোটরসাইকেলর গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।   পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায় মারুফ। এ হত্যাকান্ডের এক বছর পার হওয়ায় সন্ত্রাসী ও সন্ত্রাসীর মদদ দাতাদের বিচারের দাবি জানান বক্তারা।  উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক, ২ নং পোগলদিঘা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি এ কে এমফজলুলহক, আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আবুবক্কর সিদ্দিক, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবু, সদস্য মশিউর রহমান মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল-মামুন, প্রমূখ নিহত মারুফের পিতাসহ বিভিন্ন শ্রেণি পেশারমানুষ।

Post Top Ad

Responsive Ads Here