বেনাপোলে ৫ কেজি ওজনের ৪০ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

বেনাপোলে ৫ কেজি ওজনের ৪০ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় সীমান্তের বারোপোতা বাজারে শুক্রবার সকালে ৪০ পিস স্বর্ণের বারসহ সজীব হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। 

আটক সজীব হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আরিফুল হক সাংবাদিকদের জানান, বিপুল পরিমান স্বর্ণের বার সীমান্তের বারোপোতা বাজার দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের  ভিত্তিতে বিজিরি একটি টহল দল বারোপোতা বাজারে অভিযান চালিয়ে সজীব হোসেন নামে এক চোরাচালানিকে আটক করে। 
পরে তার দেহ তল্লাশী করে ৪০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫০ লক্ষ টাকা বলে বিজিবি জানায়। আটক সজীব ও স্বর্ণগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here