রাজিবপুরে অবৈধ বালু উত্তোলন ও নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

রাজিবপুরে অবৈধ বালু উত্তোলন ও নদী ভাঙ্গন প্রতিরোধে মানববন্ধন

রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম-ব্রহ্মপুত্রের বুক চিড়ে অবৈধ ভাবে বালু উত্তোলন এবং নদী ভাঙ্গন প্রতিরোধে কুড়িগ্রামের রাজিবপুরে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (২৬ অক্টোবর) বিকেল ৫.০০ টায় রাজিবপুর ভ‚মিহীন সমিতির আয়োজনে রাজিবপুর উপজেলা শিশুপার্কে মানব বন্ধন করা হয়েছে। মানব বন্ধনে স্থানীয় জনগনসহ সর্ব স্তরের মানুষ অংশ নেয়। মানব বন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা চত্ত¡রের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। সড়ক প্রদক্ষিন শেষে রাজিবপুর বাজার সুপার মার্কেট চত্ত¡রে সমাবেশ করে।
সোনাভরি ও ব্রহ্মপুত্র  নদী থেকে ড্রেজার এর মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করণ এবং নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় সমাবেশে। 
এ সমাবেশে বক্তব্য রাখেন ভ‚মিহীন সমিতির সভাপতি আঃ রশিদ সরদার, সহ সভাপতি হাফিজা বেগম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা যুবদলের সভাপতি রুস্তম মাহমুদ লিখন, বিদ্যুৎ সরকার প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here