ফরিদপুরের মধুখালীতে বিশাল সমাবেশের মাধ্যমে আব্দুর রহমানের নির্বাচনী কার্যক্রম শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৭, ২০১৮

ফরিদপুরের মধুখালীতে বিশাল সমাবেশের মাধ্যমে আব্দুর রহমানের নির্বাচনী কার্যক্রম শুরু


সঞ্জিব দাস, ফরিদপুর থেকে ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর-১  (বোয়ালমারী, অলফাডাঙ্গা, মধুখালী) আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান কয়েকশত মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। 

শনিবার বিকালে মধুখালী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে অর্ধলক্ষ মানুষের স্বতস্ফুর্ত সমাগম হয়। এর আগে দুপুর থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনায়, উৎসবমুখর পরিবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার উদ্দ¦ীপ্ত নেতাকর্মী মিছিলসহ সমাবেশস্থলে এসে জড়ো হন। 

মধুখালী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে বক্তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তৃতা করেন।  

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দানকালে মো. আব্দুর রহমান বলেন, বর্তমান সরকারের সময়ে ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় স্মরণকালের সর্বাধিক উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে কালুখালী-ভাটিয়াপাড়া রেল লাইন স্থাপন, চন্দনা বারাশিয়া নদী পুন:খনন, তিন উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন, অধিকাংশ সড়ক পাঁকা করণ, তিন উপজেলায় আধুনিক মানের অডিটোরিয়াম নির্মান, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মানসহ মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক আঞ্চলিক মহাসড়কে উন্নয়নের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে, এ ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে। অন্যথায় থমকে যাবে উন্নয়নের চাকা। জাতীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা নেই। জাতীয় ঐক্যের নামে পানি ঘোলা করার চেষ্টা করলে সাধারণ জনগন তা মেনে নেবেনা। নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে দেশ, নিবাচর্নী উৎসবে মেতে উঠছে মানুষ। বাংলার মানুষের আবেগ আর উচ্ছাসের নির্বাচনকে ভন্ডুল করবার চেষ্টা করলে জনগনই তার দাঁতভাঙ্গা জবাব দিয়ে দেবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এ দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে কেউ না আসলে সে ব্যর্থতার ভার তাকেই বহন করতে হবে।

সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা চেয়ারম্যান মো. আজিজার রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, আলফাডাঙ্গা পৌর মেয়র মো. সাইফুর রহমান সায়ফার, মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, যুবলীগ নেতা মির্জা মাজহারুল ইসলাম মিলন, মির্জা সুজন প্রমূখ বক্তব্য রাখেন। #

Post Top Ad

Responsive Ads Here