সমাজ সেবায় অবদান রাখায় আলফাডাঙ্গার আহাদ বহু পদকে ভূষিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

সমাজ সেবায় অবদান রাখায় আলফাডাঙ্গার আহাদ বহু পদকে ভূষিত

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ) বহু পদকে ভূষিত হয়েছে।


জানা যায়, আহাদ ৩নং আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান।তিনি কাজের গুনগত মান,দক্ষতা, দুর্নীতি মুক্ত কার্য সম্পাদন,জগণের সাথে সু-সম্পর্ক,জগণের নিরাপত্তা নিশ্চিত করণ ও আদর্শবান ব্যক্তি ইত্যাদি’র উপর ভিত্তি করে বহু পদকে ভূষিত হয়েছেন।

ইতোমধ্যে তিনি প্রভার্টি আ্যালিভিয়েশন এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড, শেরে বাংলা এ.কে ফজলুল হক সংবর্ধনা এ্যাওয়ার্ড, মাদার তেরেসা এ্যাওয়ার্ড, বঙ্গবন্ধু আদর্শ চর্চা সন্মাননা এওয়ার্ড,রুরাল জার্নালিষ্ট্র ফাউন্ডেশন (আরজেএফ) এ্যাওয়ার্ড ও রুরাল কালচারাল একাডেমীর শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক লাভ করেছেন।

সবশেষ তিনি গত ১৭ অক্টোবর বাংলাদেশ মানবাধিকার রিভিউ সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার আন্দোলন সংগঠনের যৌথ আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি),তেজগাঁও,ঢাকা আয়োজিত এক অনুষ্ঠানে আদর্শবান ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য  "হিউম্যান রাইটস এন্ড পিস এ্যাওয়ার্ড-২০১৮" অর্জন করেন।

এবিষয়ে আহাদ বলেন, "আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে পথ চলি।মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চেষ্টা করি। যতদিন বেঁচে আছি, ততদিনই নিজেকে মানুষের সেবায় বিলিয়ে দিতে চাই"।

Post Top Ad

Responsive Ads Here