অভাব-অনটনে চিকিৎসা না করাতে পেরে গৃহবধূর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

অভাব-অনটনে চিকিৎসা না করাতে পেরে গৃহবধূর আত্মহত্যা

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে মরিয়ম বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। জানা গেছে, সংসারের অভাব-অনটনে চিকিৎসা না করাতে পেরেই তিনি এ পথ বেছে নেন।


গতকাল বৃহস্পতিবার রাতে বেলকুচি পৌর এলাকার বেরাখাড়ুয়া গ্রামে এঘটনাঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের শামীম খন্দকারের স্ত্রী।

এ প্রসঙ্গে বেলকুচি থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বাদী ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মরিয়ম বেগম দীর্ঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যথায় ভুগছিলেন। স্বামী সুতা রঙ্গের কাজ করে খুব কষ্টে তারা জীবনযাপন করতেন। স্বামী সঠিকভাবে আয় রোজগার করতে না পারায় মরিয়ম সুতা কাটার কাজ করে সংসারে সহযোগীতা করত। কিন্তু মরিয়ম দীর্ঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যথায় ভুগলেও অর্থের অভাবে সঠিক চিকিৎসা করতে না পারায় ও গতকাল বৃহস্পতিবার রাতের যেকোন সময় তার নিজ ঘরের ধরনারসাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে শুক্রবার সকালে এলাকাবাসীর মাধ্যমে থানায় অবগত করলে পুলিশ এসে মরিয়মের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here