নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানসহ টমটম চালকদের জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানসহ টমটম চালকদের জরিমানা

আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের নবীগঞ্জ শহরে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকজন টমটম চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এবং উপজেলা সহকারী কমিশানর (ভূমি) আতাউল গণির নেতৃত্বে শহরের পৃথকস্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

্অভিযানে ফুলকলিকে ১০ হাজার, ফুলকাননকে ২ হাজার, আবুল হোসেন ১হাজার, শংকর পাল ১হাজার, রাস্তার উপর গাড়ি রেখে মানুষের চলাচলে সমস্যা ও যানজট তৈরি করার দায়ে টমটম চালক শাহ গুলজার মিয়াকে ৪শ, শামীম মিয়া ৪শ, সেলিম মিয়া ৪শ, রুকন মিয়া ৪শ, বাবুল মিয়া ৪শ, ইমরান মিয়া ৪শ, কাওছার মিয়া ৪শ, নেসাবর মিয়া ৪শ ও ইজাজুল ইসলামকে ৪ শ’ টাকাসহ মোট ১৭হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ অভিযান অব্যাহত থাকবে ।

Post Top Ad

Responsive Ads Here