দীর্ঘ ১৭ দিন পর এক অসহায় মাহিলা ফিরলেন স্বদেশে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৩, ২০১৮

দীর্ঘ ১৭ দিন পর এক অসহায় মাহিলা ফিরলেন স্বদেশে

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ- বেনাপোল ইমিগ্রেশন দিয়ে স্বদেশে ফিরলেন যশোর জেলার ধোফাখোলা গ্রামের আবুল হোসেন হাওলাদারের স্ত্রী সরবানু বেগম (৫৫),সে চিকিৎসা করার জন্য ভারতে গিয়েছিল, সেখানে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে তার পাসপোর্ট ও ব্যাগেজ খুইয়ে বসে।


এমনন্ত অবস্থায় বাংলাদেশের উপ হাই কমিশন কলকাতা ও সার্চ মানবাধিকার এর সাহায্যার্থে সে স্বদেশে আসতে সক্ষম হয়,এবং সে অসুস্থ হয়ে পড়লে দমদম সরকারী নার্সিং হোমে ভর্তি করে বাংলাদেশ হাই-কমিশন এর তত্তাবধানে রাখা হয়।

মঙ্গলবার ২৩ য়ে অক্টোবর সন্ধায় ৬ ঘটিকায় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফেরত আসে,পরে তার পরিবারের কাছে সার্চ মানবাধিকার সংস্থার শার্শা উপজেলা কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল তাকে বুঝিয়ে দেন।

Post Top Ad

Responsive Ads Here