টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রধান মন্ত্রীর উন্নয়নের ভিড়িও চিত্র প্রদর্শন। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৩, ২০১৮

টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রধান মন্ত্রীর উন্নয়নের ভিড়িও চিত্র প্রদর্শন।

টাঙ্গাইলের ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার তথ্য মন্ত্রনালয় ও গনযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করন প্রকল্পের অধীনে বর্তমান সরকার শেখ হাসিনার উন্নয়নের সচিত্র প্রতিবেদন প্রচার করছে ।

দেশের প্রত্যেকটি জেলার প্রতিটি উপজেলার সকল ইউনিয়নে ১ টি করে শিক্ষা প্রতিষ্ঠান ও একটি করে বাজার এলাকায় বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ  শীর্ষক প্রোগ্রামটির ভিড়িও সংবাদ প্রচার কার্যক্রম শুরু হয়েছে। জনসচেতনতা তৈরী করার লক্ষে এ প্রচার কাজ চালাচ্ছেন তথ্য মন্ত্রনালয় ও গনযোগাযোগ অধিদপ্তরের সংশ্লিষ্টরা।
এসময় প্রোগ্রাম টিম সুপারভাইজার সার্জেন্ট শফিকুল ইসলাম, টেকনিশিয়ান রইছুল ইসলাম, চালক মহিউদ্দিন ফকির, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকবর হোসেন চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ  শীর্ষক প্রোগ্রামটির নিরাপত্তার কাজে ধনবাড়ী উপজেলা আনসার অফিস থেকে একজন মহিলা আনসার ভিডিপি সদস্য সহ ১২ জন সদস্য নিয়োজিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here