জাহিদ হাসান,সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধিঃ তথ্য মন্ত্রনালয়ের গনযোগাযোগ অধিদপ্তর কর্তৃক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউপিতে দেশের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে ভ্রাম্যমান টিভিতে সম্প্রচার করা হয় ।
গতকাল মঙ্গলবার ৫নং পিংনা ইউপি পরিষদ চত্বরে উপস্থিত জনগনের উদ্ধেশে এ সম্প্রচার অনুষ্ঠিত হয়েছে । দেশের উন্নয়ন মূলক কর্মকান্ড নিবীর পল্লী অঞ্চলের সাধারন জনগনের মাঝে সম্প্রচারের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার উপজেলার ৫ নং পিংনা বাজার সংলগ্ন ইউপি পরিষদ চত্বরে সকালে উপস্থিত সাধারন জনগনকে অবহিত করার উদ্ধেশ্যে এলএডি টিভির বড় পর্দায় প্রদর্শিত হয়েছে। এতে গানের মাধ্যমে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, ডিজিটাল বাংলাদেশ হিসাবে মোবাইলের মাধ্যমে কৃষি, মৎস্য, জমি সংক্রান্ত অন লাইনে চাকুরীর আবেদন, তথ্য যোগাযোগের ক্ষেত্রে ,বাজারদর যাচাই সংক্রান্ত বিভিন্ন বিষয়ে চোখের সামনে সিনেমার মত তুলে ধরা হয়। এ বিষয়ে তথ্য মন্ত্রনালয়ের গনযোগাযোগ অধিদপ্তরের সম্প্রচার কাজে নিয়োজিত ইনচার্জ মোঃ আব্দুল খালেক জানান,বর্তমান সরকারের উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে দেশের নিবিড় পল্লী অঞ্চলের সাধারন মানুষের মাঝে সম্প্রচার করার উদ্ধেশ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে । বিষয়টি সাধারন জনগনের মাঝে প্রচার করা প্রয়োজন ও গুরুত্ব রয়েছে বলে মনে করেন ৫নং পিংনা ইউপি চেযারম্যান খন্দকার মোতাহার হোসেন(জয়) তিনি তথ্য মন্ত্রনালয়ের এ উদ্ধোগকে ধন্যরাদ জানান ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে জনমত গঠনে এলাকায় জনসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশাহ সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ করেন। তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজার, দিয়ার হাটখোলা বাজার ও চরবালিয়া বাজার বয়ড়া বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ ভোটার জনতার সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনায় সাফল্য ও উন্নয়নের প্রচারপত্র বিলি করেন।

