ফরিদপুরে দুর্গা পুজার উপলক্ষ্যে বিভিন্ন মন্ডপে অনুদান বিতরণ করলেন স্থানীয় সরকার মন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

ফরিদপুরে দুর্গা পুজার উপলক্ষ্যে বিভিন্ন মন্ডপে অনুদান বিতরণ করলেন স্থানীয় সরকার মন্ত্রী


ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর জেলার সদর উপজেলায় অনুষ্ঠিতব্য ১৮৬টি মন্ডপে সরকারী অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রতি মন্ডপের পাঁচশ কেজী চাইলের স্লিপ তুলে দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।


শনিবার দুপুরে পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে স্লিপ তুরে দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ধর্ম যার য়ার, রাষ্ট্র সবার। বর্তমান সরকারের সময়ে সকল ধর্মের মানুষ নিরাপদে ও যথাযথভাবে ধর্মীয় ভাবগাম্ভির্যের সাথে স্ব স্ব ধর্ম পালন করতে পারছে। তিনি দুর্গোৎসব নিরাপদে পালন করতে সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন। 

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এরাদুল হক, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল কুমার সাহা, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, থানা আওয়ামীলীগের সদস্য রিংকু দত্ত প্রমূখ বক্তব্য রাখেন। #

Post Top Ad

Responsive Ads Here