"শেখ হাসিনা ও ঘুরে দাড়ানোর বাংলাদেশ" বইয়ের মোড়ক উন্মোচন সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তাক আহমেদ মনির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

"শেখ হাসিনা ও ঘুরে দাড়ানোর বাংলাদেশ" বইয়ের মোড়ক উন্মোচন সম্মাননা পেলেন সাংবাদিক মোস্তাক আহমেদ মনির

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ “শেখ হাসিনা ও ঘুরে দাড়ানোর বাংলাদেশ" বই নিয়ে আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন সরিষাবাড়ী সাংবাদিক সংস্থার সহ-সভাপতি এশিয়ান টিভি এবং ভোরের কাগজের সরিষাবাড়ী প্রতিনিধি সাংবাদিক মোস্তাক আহমেদ মনির।

 শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের মেম্বারস পার্লামেন্ট ভবনে এ সম্মাননা প্রদান করা হয়। "শেখ হাসিনা ও ঘুরে দাড়ানোর বাংলাদেশ" বইয়ের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি মারুফ শিকদারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ চীফ হুইপ আ.স.ম ফিরোজ। প্রধান আলোচক হিসেবে রাজনীতিবিদ, সমাজ সেবক ও মিডিয়া ব্যাক্তিত্ব এ.কে.এম মতিয়র রহমান এবং নতুন ধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও "শেখ হাসিনা ও ঘুরে দাড়ানোর বাংলাদেশ" বইয়ের লেখক শামিম আহম্মেদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মিজানুর রহমান ,সাধারন সম্পাদক মশিউর রহমান ,সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ,প্রচার সম্পাদক রাশেদ সহ উপজেলার কর্মরত সকল সাংবাদিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন।

Post Top Ad

Responsive Ads Here