সরিষাবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

সরিষাবাড়ীতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন সরকারি-বেসরকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত অবহিতকরণ কর্মশালার আয়োজন করে।

 গ্রাম আদালত সক্রিয়করণ-২ প্রকল্পের আওতায় সোমবার দিনব্যাপি উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সাইফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মালিক শামীম আখতার।
আরো বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মানিক, প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মতিয়ার রহমান, উপজেলা কো-অর্ডিনেটর মনিরুজ্জামান মিঠু, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সাংবাদিক ও সংগঠক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here