জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষকের পিটুনির জের ধরে সহপাঠিকে পিটিয়ে আহতের অভিযোগ উঠেছে।গত শনিবার উপজেলার ডি.জে.এস আইডিয়াল স্কুলে এ ঘটনা ঘটেছে।
হাসপাতাল ও আহত শিক্ষাথীর পারিবারীক সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের জুলারখুপী ডি.জে.এস আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মোস্তাকিম তার শ্রেনী কক্ষের টিনের বেড়ার টিন ছিদ্্র করছিল। এ সময় একই শ্রেনীর শিক্ষার্থী বিজয় টিনের বেড়া ছিদ্র না করার প্রতিবাদ করে। এ নিয়ে মোস্তাকিম ও বিজয় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি তাদের দু জনকে বেত দিয়ে পিটুনি দেন। শিক্ষকের পিটুনি খেয়ে কান্নাকাটি করে শিক্ষকের উপর অভিমান করে শিক্ষাথী মুস্তাকিম তার মা ও নানী কে বাড়ী থেকে ডেকে এনে স্কুলের পার্শ্বে দোকানে বসে থাকা বিজয়ের উপর অর্তকিত ভাবে তারা পিটিয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে চলে যায়। এ খবর পেয়ে বিজয়ের মামা মুখলেছুর রহমান বিজয়কে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোট লেখা পর্যন্ত আহত বিজয় গতকাল রোববার সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিক্ষার্থী বিজয় নয়াপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। অপর শিক্ষার্থী মুস্তাকিম সাপলেঞ্জা গ্রামের ছেলে।
এ ব্যাপারে আহত শিক্ষার্থী বিজয়ের পিতা হারুন অর রশিদ বলেন, আমার ছেলেকে শিক্ষক মনিরুজ্জামান মনি ও শিক্ষার্থী মুস্তাকিম ও তার মা এবং নানী অন্যায় ভাবে পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই।
জানতে চাইলে জুলারখুপী ডি.জে.এস আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি বলেন,আমার উপর অভিমান করে শিক্ষার্থী মুস্তাকিম ও তার মা এবং নানী বিজয়কে অন্যায় ভাবে পিটিয়ে আহত করেছে এটা ঠিক না। এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটি নিয়ে দুই শিক্ষার্থীর অভিবাভকদের সাথে সমঝোতা করা হবে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

