জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের অনুমতিক্রমে পৌর সভার অধীন ১১টি ভোট কেন্দ্র এজেন্ট নিয়োগ ও কমিটি গঠন উপলক্ষে সরিষাবাড়ী পৌর আ’লীগের আলোচনা সভা গতকাল রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি সরিষাবাড়ী অনার্স কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম এ গনি,সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ও উপজেলা আ’লীগের সদস্য সরোয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক আব্দুল মান্নান,পৌর আ’লীগের প্রচার সম্পাদক রমজান আলী,পৌর কাউন্সিলর কালা চান পাল,২নং ওয়ার্ড আ’লীগের পক্ষ থেকে নিখিল চন্দ্র পাল,৩ নং ওয়ার্ডের রুহুল আমীন প্রমুখ।

