হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃজাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাষ্টার বলেছেন, 'ছাতক-দোয়ারায় এরশাদের লাঙ্গলের বিকল্প নেই, তাই পরিবর্তনের জন্য লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে।উন্নয়নের জন্য পল্লীবন্ধু এরশাদকে রাষ্ট্রক্ষমতায় নিতে আগামীতে লাঙ্গলকে বিজয়ী করুন। ১৯৯১ সালে ছাতক দোয়ারাবাসী আমাকে লাঙল প্রতিকে বিজয়ী করেছিল, এবার ও ছাতক দোয়ারাবাসী পরিবর্তন চায়। শুক্তবার দিনব্যপি মান্নার গাও, ও পান্ডার গাও ইউনিয়নের হাট বাজারে গনসংযোগ।
জাতীয় পার্টির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাপার মনোয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি আব্দুল মজিদ মাষ্টার বলেন, 'এদেশের উন্নয়নের সূচনা করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। এরশাদের আমলেই বাংলাদেশের উপজেলা প্রতিষ্টিত হয়েছিল। এরশাদের নির্দেশে আমি মাঠে নেমেছি। আমরা এককভাবে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুত। নির্বাচনের আগে কোনো কারণে মহাজোট গঠন হলে সুনামগঞ্জ -৫ আসন এবার জাতীয় পার্টিকে দিতে হবে। ছাতক-দোয়ারার উপজেলা পরিষদের প্রত্যকটি প্রশাসনিক ভবন এরশাদের অবদান।' এসময় তিনি ছাতক-দোয়ারায় আওয়ামীলীগ-বিএনপিতে গ্রুপিং কোন্দল থাকলেও জাতীয় পার্টিতে কোনো ধরনের কোন্দল নেই তাই ৯১ সালের জাতীয় পাটির পুরুনো আসন টি ফিরে পেতে চান বলে মন্তব্য করেন। পান্ডার গাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরীয়ত আলী তালুকদার সমাইর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আব্দুল্লাহ পরিচালনায়,জাতীয় পার্টির নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবাদি কৃষক নেতা আব্দুল আওয়াল,দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সিনিয়র যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন বুলু,মজিবুর রহমান, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এখলাছুর রহমান, সিরাজ মিয়া, আরফাত আলী প্রমুখ।

