মহুয়া জান্নাত মনি,প্রতিনিধি রাঙামাটি-রাঙামাটি শহরে জান্নাতুল নাঈম (২১) বছরের এক গৃহবধূ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল নাঈম জেলা শহরের আলম ডর্ক ইয়ার্ড এলাকার ড্রাইভার রবিউল আলমের স্ত্রী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানানো হয়- কি কারণে বধূ জান্নাতুল নাঈম ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার প্রকৃত কারণ জানা যায়নি।নিহত জান্নাতুলের স্বামী রবিউল জানান- তারা সুখের সংসার করছিলো। শুক্রবার বিকেলে তারা এক সাথে নাস্তা করে তিনি গাড়ি চালানোর উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। তারপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার কামাল জানান- মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তারপর হত্যাকান্ডের প্রকৃত কারণ সম্পর্কে জেনে মামলা দায়ের করা হবে।

