মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি -গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডোনার ক্লাবের আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে পৌর শহরে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সচেতনতামূলক র্যালির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডা, সাইফুজ্জামান সাঈদ, ডা. সাজেদুর রহমান সুজন, গোবিন্দগঞ্জ ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল সুমন, ফরহাদ হোসেন, মোরশেদুল ইসলাম, মিজানুর রহমান,হিরা প্রমুখ। সচেতনতামূলক র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোনার ক্লাব ভবনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

