গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ০২, ২০১৮

গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি - গাইবান্ধার গোবিন্দগঞ্জে মশিউর রহমান (১৯) নামের এক কলেজছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা। মশিউর রংপুর সরকারি কলেজ থেকে এইচ এস সি পরিক্ষায় অংশ নিয়েছিল। উৎসুক জনতা লাশটি দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমায়।

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি খানাবাড়ি এলাকার ধানক্ষেতে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় স্থানীয়রা হৈ চৈ শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মশিউর রহমানের দুলাভাই কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকেলে মশিউর বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ীতে না ফেরায় তার ফোনে কল দেয়া হয়। কিন্তু ফোনটি রিসিভ করা হয়নি। তার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এতে তাদের সন্দেহ হলে রাতেই থানায় জানানো হয়। তিনি আরো জানান, ওসি মেহেদী হাসান বলেছিলেন লিখিত অভিযোগ দিতে এবং সকাল পর্যন্ত অপেক্ষা করতে । এরপর শুক্রবার সকালে ওই এলাকার লোকজনের হৈ চৈ শুনে ঘটনাস্থলে এসে দেখেন তার শ্যালকের মৃত্যু দেহ পড়ে আছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানতে পারেননি। মশিউরের ব্যবহৃত ফোনটি ঘটনাস্থলেই পাওয়া যায়। মশিউর গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি খানাবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ওসি মেহেদী হাসান বলেন, মশিউর রহমানের পরিবারের লোকজন রাতে থানায় আসে। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা কোন অভিযোগ দেননি। মশিউর ফেসবুকে একটি স্ট্যার্টাস দেয় যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাকে কেউ হত্যা করেছে কিনা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Post Top Ad

Responsive Ads Here