মেহেরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর কারাগারে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৩, ২০১৮

মেহেরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর কারাগারে

মেহের আমজাদ,মেহেরপুর-নাশকতার মামলায় আটক মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল আলম ও মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ডলারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শুক্রবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তাদের কারগারে পাঠানোর নির্দেশ দেন।

এদের মধ্যে সোহেল রানা ডলার মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন এবং সামসুল আলম জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহরের হাসিনা মার্কেটে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সম্প্রতি সদর উপজেলার আলমপুরে নাশকতা চেষ্টার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here