মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিজয় ফুল’ উৎসব পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৩, ২০১৮

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিজয় ফুল’ উৎসব পালন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি, দেশ গান,জাতীয় সঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগীতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘বিজয় ফুল’ উৎসব পালন করা হয়েছে।

 মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦গোলাম রসুল, পুলিশ সুপার মোস্তাাফিজুর রহমান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সরকারের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ¦ আশকার আলী,সহ-সভপতি আব্দুল হালিম,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ অংশ গ্রহন করেন। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Post Top Ad

Responsive Ads Here