মেহের আমজাদ,মেহেরপুর-মুজিবনগর উপজেলা তাঁতীলীগের নবগঠিত আহবায়ক কমিটি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
গতকাল শুক্রবার বিকালে সংসদ সদস্য’র বাসভবনে মুজিবনগর উপজেলা তাঁতীলীগের নবগঠিত আহবায়ক কমিটি সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মত বিনিময় করেন। এ সময় জেলা তাঁতীলীগের সদস্য সচিব জুয়েল রানা,সদস্য জিয়ারুল ইসলাম,মুজিবনগর উপজেলা তাঁতীলীগের আহবায়ক পবির শেখ,যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান বীর,সদস্য সচিব আঙ্গুর গাজী,কুতুবপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক কাউছার আলী,সদস্য সচিব মোঃ সাজ্জাদ সহ তাঁতীলীগের অন্যান্য নেতৃবৃন্দ অধ্যাপক ফরহাদ হোসেন এম পি'র সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন।

