মেহের আমজাদ,মেহেরপুর-আলোচনা সভা,সঙ্গীত,নৃত্য সহ নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের অরণি থিয়েটারের ২৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাথেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান মালেক,জেলা জজ কোর্টের পি পি পল্লব ভট্টাচার্য,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান,মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, নটুরাজ গ্রুপ থিয়েটারের সভাপতি রাজিব আহমেদ। অনুষ্ঠানে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবি ছাত্রী মাইশা ফারজানাকে সম্মাননা প্রদান করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

