ধনবাড়ীতে জেল হত্যা দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৩, ২০১৮

ধনবাড়ীতে জেল হত্যা দিবস পালন

হাফিজুর রহমান-৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে দলীয় কার্যালয়ের সম্মুখে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু সহ জাতীয়  চার নেতার উদ্দেশ্যে দোয়া করা হয়েছে।

এসময়  ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য  বদিউল আলম মঞ্জু,সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ মীর ফারুক আহমাদ, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদের সম্মানিত সদস্য হারুনার রশিদ হীরা, হাফিজুর রহমান তালুকদার, আ: হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো.শহিদুল্লাহ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামন বকল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক ফাইদুল ইসলাম, মশিউর রহমান মিন্টু সহ আওয়ামীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ আযোজিত সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সহ জাতীয়  চার নেতার উদ্দেশ্যে এক মিলাদের আয়োজন করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here