সরিষাবাড়ীতে জাতীয় চার নেতা স্মরনে শোক র‌্যালী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ০৩, ২০১৮

সরিষাবাড়ীতে জাতীয় চার নেতা স্মরনে শোক র‌্যালী

জাহিদ হাসান, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ০২ নং পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত জাতীয় চার নেতা জেল হত্যা দিবস পালন করা হয়।

 এ উপলক্ষে শোক র‌্যালী ও নিরবতা পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু, সদস্য মশিউর রহমান মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন প্রমূখ। উক্ত অনুষ্ঠাণে শেষে জাতীয় চার নেতার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here