এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃঅনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ঐতিয্যবাহী রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ০৫ নভেম্বর অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে ০৬ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। এতে বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবক হিসেবে মোট ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে শাহাদৎ হোসেন (৪) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। আমজাদ আলী (২) প্রতীক নিয়ে ১৬৬ ভোট, শহিদুল্লাহ ব্যাপারী (৫) প্রতীক নিয়ে ১৬৯ ও জহুরুল ইসলাম (৩) প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রশাসনিক কঠোর নিরাপত্তার মাধ্য দিয়ে নির্বাচনে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

