জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে জমির দখল নিয়ে দু পক্ষের মাঝে সংঘর্ষে হয়েছে।
এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।গতকাল সোমবার দুপুরে পৌরসভার আরামনগর বাজার সংলগ্ন সাতপোয়া পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভূমির দাবীদার ও আহতের পরিবার সুত্রে জানা গেছে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের মৃত আছর আলীর ছেলে দুদু মিয়ার সাথে একই গ্রামের প্রভাবশালী ফয়েজ উদ্দিনের পুত্র আব্দুর রহিম ১২ বছর যাবৎ সাড়ে ২০ শতাংশ জমি নিয়ে ১২ বছর যাবৎ আদালতে মামলার জের ধরে বিরোধ চলছিল।এ বিরোধের জের ধরে দুদু মিয়ার বিরোধপূর্ন জমিতে প্রভাবশালী ফয়েজ উদ্দিনের পুত্র আব্দুর রহিম তার স্ত্রী হ্যাপী,ছেলে সজিব,নাঈম সহ কিছু লোকজন নিয়ে দুদু মিয়ার দখলে থাকা জমি দখলে নিতে যান।এ সময় দুদু মিয়া’র সাথে প্রতিপক্ষ আব্দুর রহিমের মাঝে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।সংঘর্ষে একই পরিবারের দুদু মিয়া(৫০)স্ত্রী মালা বেগম(৪৫)মেয়ে আমেনা বেগম(২২),সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী তাইয়বা(১৩)এবং নাতি শিশু দিঘি(৪)আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।অনান্য আহতরা স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার এস আই আসাদ.সাইফুল,এ এস আই ফরহাদ সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে জমির দাবীদার আহত দুদু মিয়া বলেন,রহিমের লোকজন আমার জমি দখল করতে আসলে তাদের বাধা দেই।এ সময় আমার স্ত্রী মালা বেগম,কণ্যা আমেনা বেগম ও তাইয়বার উপর হামলা ও মারপিট করে গুরুতর আহত করে। তিনি আরও বলেন,এটা আমার জমি,আমি এ জমিতে বসবাস করছি। এ জমির মালিকানা নিয়ে ১২ বছর যাবৎ আদালতে মামলা চলছে। প্রতিপক্ষ আব্দুর রহিম বলেন,আমার জমিতে ওয়াল নির্মান করতে,গেলে দুদু মিয়া বাধা দেয়। পরে ৪ জন শ্রমিক নিয়ে আমরা কাজ বন্ধ করে চলে আসি। তিনি আরও বলেন,দুদু মিয়া জোর করে আমার ঘরের তালা ভেঙ্গে ঘরে ডুকে দখল করে নিয়েছে। আমরা কাউকে মারপিট করি নাই। জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন, বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনার ঘটনাস্থলে সংঘাত এড়াতে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

