জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরে সরিষাবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মওসুমের জন্য দুই হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার-বীজ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার পর্যন্ত উপজেলা কৃষি অফিস চত্বরে এ সব সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন হয়। বিনামূল্যে সার ও বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেছে কৃষকরা।
কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এক হাজার কৃষককে এক কেজি করে সরিষা বীজ, ৬৫০ জনকে দুই কেজি করে ভুট্টা বীজ, ৪০০ জনকে পাঁচ কেজি করে বোরো বীজ ও ১০ জনকে ২০ গ্রাম করে বিটি বেগুন বীজ প্রদান করা হয়েছে। বীজের সাথে প্রতি কৃষককে মাথাপিছু ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

