বড়াইগ্রামে বাল্য বিয়ে বন্ধ;অপরাধে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

বড়াইগ্রামে বাল্য বিয়ে বন্ধ;অপরাধে জরিমানা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্য বিয়ের আয়োজন করায় তিনজনকে ৪০ হাজার টাকা জরিমানা করে আদালত।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ উপজেলা ঢুলিয়া গ্রামের বাকু মিয়ার বাড়ি যায়। সেখানে বাকু মিয়ার ৮ম শ্রেণীতে পড়–য়া মেয়ে বৃষ্টি খাতুন (১৪) এর বিয়ে বন্ধ করে। পরে আদালত পরিচালনা করে বর গুরুমশৈলের সিদ্দিকুর রহমান মৃধার ছেলে জিল্লুর রহমান মৃধা (২৪), বরের খালু আদগ্রামের কাজেম খানের ছেলে আব্দুল সালাম ও কনের চাচা ঢুলিয়া গ্রামের রুপচাঁদ হাজীর ছেলে শাকিল হোসেন সাকুকে বাল্য বিয়ে করার উদ্যোগ গ্রহণ করার অপরাধে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আদালত যথার্থ বয়স না হওয়া পর্যন্ত বাল্য বিয়ে করা বা দেয়া যাবে না মর্মে মুচলেকাও গ্রহণ করে।

Post Top Ad

Responsive Ads Here