বড়াইগ্রামে আড়াই মণ গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ০৭, ২০১৮

বড়াইগ্রামে আড়াই মণ গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার বিকেলে নাটোরের বড়াইগ্রামে একটি ট্রাক আটক করার পর সেখান থেকে প্রায় আড়াই মণ গাঁজা সহ সোহেল রানা (২৪) ও সাবাহান আলী (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। 

র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার এএসপি মো. আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের রয়না পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৫৮৯২) আটক করা হয়। ট্রাকটি চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলো। পরে ট্রাকে তল্লাশী চালিয়ে ৮টি বস্তায় ৯৮ কেজি ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। আটক সোহেল রানা চাপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার চন্ডীপুর গ্রামের ছবির আলীর ছেলে ও সাবাহান একই গ্রামের আব্দুল হাসিবের ছেলে। এ ব্যাপারে  সোহেল রানার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রাতে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here