বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:-নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালী ও আলোচনা সভায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবি করে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালীতে নেতা-কর্মীরা ‘বড়াইগ্রামে এমপি চাই, ডা. সিদ্দিকুর ছাড়া বিকল্প নাই’ শ্লোগান তুলে বনপাড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুবলীগের আহŸায়ক মোহিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা একই দাবি তুলে। এছাড়া গ্রাম-গঞ্জে ও হাট-বাজারে আ’লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে পূণরায় নৌকার পক্ষে ভোট প্রার্থনায় নামতে নেতা-কর্র্মীদের প্রতি আহŸান জানান বক্তারা। বড়াইগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি সারওয়ার আলম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবর, বনপাড়া পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, মাঝগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. খোকন মোল্লা, জয়বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার প্রমূখ। সভা শেষে কেক কাটা হয় এবং পরে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বড়াইগ্রাম উপজেলা থেকে আ’লীগের একমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক গণ-সংযোগ করেছেন। তিনি ইতোমধ্যে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীরা আশাবাদী ‘বার বার গুরুদাসপুর, এইবার বড়াইগ্রাম’ এই আবেদন দলের নেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিবেচনা করবেন এবং এই অঞ্চলের জনপ্রিয় নেতা ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে মনোনয়ন দিবেন।

