মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:নানা কর্মসূচী মধ্যদিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে মোহনা টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৯ম বর্ষে পর্দাপন উৎস।
রোববার সকাল সাড়ে ১০টায় শহরের রেইনবো রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় কেক কেটে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী সূচনা করেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
রাঙামাটি জেলা প্রতিনিধি মহুয়া জান্নাত মনির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙামাটি পৌর প্যানেল মেয়র মো. জামাল উদ্দীন, দৈনিক রাঙামাটি সম্পাদক মো. আনোয়ার আল হক, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান প্রমুখ।
রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, দীর্ঘ ৮বছর ধরে রাঙামাটিতে মোহনা টিভি গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে। পাহাড়ের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মানন্নোয়নে মোহনা সব সময় পাশে ছিল। মোহনা টিভির এ সফল পথ চলা আরও দীর্ঘ হবে এমনটা প্রত্যাশা করেন তিনি।

