মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন ১১ জন মনোনয়ন প্রত্যাশী।
আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন ১১ জন। শুক্রবার সকাল ১০টা থেকে ৮টি বুথে মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামীলীগ। আওয়ামীলীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়নপত্র বিক্রয় চলবে রবিবার সন্ধ্যা পর্যন্ত। মেহেরপুর-১আসনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন,সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান,সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন,জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড.মিয়াজন আলী,শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. ইয়ারুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান,আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস শুকুর ইমন,সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড.আব্দুস সালাম,মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতি উপ -কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আসলাম শিহির ও হাবিবুর রহমান ।

