মেহেরপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আনন্দ সমাবেশ ও র‌্যালী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১২, ২০১৮

মেহেরপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আনন্দ সমাবেশ ও র‌্যালী

মেহের আমজাদ,মেহেরপুর-বেসরকারী শিক্ষক-কর্মচারিদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২০শতাংশ বৈশাখি ভাতা ও কল্যান ট্রাস্টে অবসর বোর্ডের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ সমাবেশ ও র‌্যালী করেছেন জেলার শিক্ষকরা।

গতকাল রবিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদ মেহেরপুর জেলা শাখার ব্যানারে শিক্ষকরা  আনন্দ সমাবেশের আয়োজন করে।
স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামান, ইদ্রিস আলী, তাহাজ উদ্দিন, রুহুল আমিন, অনারুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী  বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Post Top Ad

Responsive Ads Here