মেহের আমজাদ,মেহেরপুর-ফেন্সিডিল রাখার অভিযোগে মিরাজুল ও রবিউল নামের ২ ব্যক্তিকে ২বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরের দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ১ম আদালতের বিচারক মোঃ গাজী রহমান ওই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মিরাজুল গাংনী উপজেলার কাজীপুর গ্রামের খবির উদ্দীনের ছেলে এবং রবিউল একই গ্রামের চাঁদ মোহাম্মদ-এর ছেলে। মামলার বিবরনে জানা যায়, ২০১৩ সালের ১৩ অক্টোবর কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি ৫৪ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করে। এঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়। যার নং ১৪। মামলায় মোট ৭জন স্বাক্ষ্য প্রদান করে। এ মামলায় রাষ্ট পক্ষে পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে এ্যাড. রশিদুল ইসলাম আন্টু আইনজীবীর দায়ীত্ব পালন করেন।

