মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামে এক অগ্নিকান্ডে একটি বাড়ি সহ সহ ৮টি ছাগলের মৃত্যু হয়েছে এবং ৩টি ছাগল ও ১টি গরু অগ্নিদগ্ধ হয়েছে।
জানা যায়,গতকাল মঙ্গলবার ভোরের দিকে শোলমারী বাঙ্গাল পাড়ার ছিয়াম উদ্দীনের ছেলে আঃ সেলিমের ঘরে আগুন লাগে । আগুনে ঘরটি সম্পূর্ন রূপে পুড়ে যায়। এসময় ঘরের পাশে গোয়াল ঘরে রাখা ৮টি ছাগলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ছাড়া ৩টি ছাগল ও ১টি গরু অগ্নি দগ্ধ হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ইউনিট ঘটনা স্থলে পৌঁছানোর আগেই ওই বাড়িটি সম্পূর্ন পুড়ে যায়।

